odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 30th July 2026, ৩০th July ২০২৬

ফোনেই ভূমিকম্প সতর্কতা পাওয়া সম্ভব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ March ২০২৬ ০০:১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ March ২০২৬ ০০:১২

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের মাধ্যমে ভূমিকম্পের পূর্ব সতর্কতা পাওয়া সম্ভব। ফোনের লোকেশন ও চালু রেখে ফোন চার্জে থাকা অবস্থায় এবং ওয়াইফাই বা ডাটা কানেকশন থাকলে,  ফোনটি ক্ষুদ্র অ্যাক্সিলোমিটারের সাহায্যে কম্পন শনাক্ত করে নিরাপদ থাকার পরামর্শ দেবে।

এই ফিচারের জন্য গুগল ব্যবহারকারীদের ফোনকেই একটি ছোট সিসমোমিটার হিসেবে ব্যবহার করে থাকে ভূমিকম্প আসছে কিনা, বা ঘটবে কিনা বোঝার জন্য। এবং কিছুটা হলেও আগে থেকে সেই অ্যালার্ট পাঠাবে। যাতে ব্যবহারকারীরা কোনো নিরাপদ স্থানে সরে যেতে পারেন।

গুগল সার্ভারের পক্ষে যখন কোনো নির্দিষ্ট এলাকার এমন একাধিক ডিভাইস থেকে একই তথ্য আসবে, তখন সে সেটিকে ভূমিকম্প বলে চিহ্নিত করে ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠাবে। কীভাবে অন করবেন এই নোটিফিকেশন?

অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের অ্যালার্ট পাওয়ার জন্য ফোনের সেটিংস অপশনে যান সবার আগে। এবার সেফটি এবং এমারজেন্সি অপশনে যান। যদি এমন কোনো অপশন না পান, তাহলে লোকেশন অপশনে গিয়ে অ্যাডভান্সড অপশনে ক্লিক করুন। এবার দেখবেন, ভূমিকম্পের অ্যালার্ট অপশন আছে। সেটাকে অন করে দিন। একবার এটি অন করে দিলে ভবিষ্যতে আপনি যেখানেই থাকুন, সেখানে যদি ভূমিকম্প হয় আগে থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন। অন্তত কয়েক সেকেন্ড আগেও যদি এই নোটিফিকেশন পান, তাহলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারেন।



আপনার মূল্যবান মতামত দিন: