odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st March 2026, ১st March ২০২৬

ব্যাটে ঝড় তুলে আইসিসির মাসসেরা সোবহানা মুশতারি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ March ২০২৬ ০১:১১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ March ২০২৬ ০১:১১

বাংলাদেশকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে পার করতে বড় ভূমিকা রাখেন সোবহানা মুশতারি। স্বাভাবিকভাবেই এই পারফরম্যান্সের ফল পেলেন তিনি। আইসিসি জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন এই ক্রিকেটার।

সোবহানা বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার যিনি মাসের সেরা নির্বাচিত হলেন। এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসের সেরা হয়েছিলেন নাহিদা আক্তার। আর পুরুষ-নারী মিলিয়ে ষষ্ঠ মাসের সেরা পুরস্কার জিতলেন।

এই দৌড়ে সোবহানার সঙ্গে লড়াইয়ে ছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস এবং আমেরিকার বামহাতি পেসার তারা নরিস। কিন্তু নেপালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ গ্লোবাল কোয়ালিফায়ারে ব্যাটে ঝড় তুলে সোবহানা এই খেতাব নিজের করে নিয়েছেন। টুর্নামেন্টের প্রথম ছয় ম্যাচে ১৪৫.৮৫ স্ট্রাইক রেট ও ৪৫.৮০ গড়ে তিনি সংগ্রহ করেন ২২৯ রান। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের অপরাজিত থাকার পেছনে তার এই বিধ্বংসী ব্যাটিং ছিল অন্যতম চাবিকাঠি।

জুন ও জুলাই মাসে অনুষ্ঠেয় মূল আসরের টিকিট নিশ্চিত করার পথে থাইল্যান্ডের বিপক্ষে ৩৯ রানের জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে মুশতারি ৫৯ রানের ঝলমলে এক ইনিংস খেলে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন, যা ছিল টুর্নামেন্টে তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। এরপর স্কটল্যান্ডের বিপক্ষেও ৪৭ রানের আরও একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ে ভূমিকা রাখেন তিনি।

জানুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।



আপনার মূল্যবান মতামত দিন: