অধিকার পত্র ডটকম
নিউইয়র্ক প্রতিনিধি:
"চেতনায় ৭১, হৃদয়ে বাংলাদেশ"—এই দৃপ্ত স্লোগানকে ধারণ করে উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের ঐতিহ্যবাহী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)-র ৪০তম কনভেশনের দামামা বেজেছে। আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬, লেবার ডে উইকেন্ডে নিউইয়র্কের এস্টোরিয়ার ইভাঞ্জেল ক্রিস্টিয়ান সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাঁকজমকপূর্ণ এই আয়োজন।
এ উপলক্ষে গত বুধবার, ১ এপ্রিল ২০২৬ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে এক বর্ণাঢ্য ‘মিট দ্যা প্রেস’ বা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আবৃত্তিশিল্পী শারমিন সোনিয়া সিরাজের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর আমেরিকার বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে প্রধান বক্তারা জানান, এবারের ফোবানা কনভেনশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী বলেন, "বঙ্গবন্ধু কোনো বিশেষ দলের নন, তিনি বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চার মূলনীতিতে বিশ্বাস করি।"
কনভেনশনের হোস্ট কমিটির কনভেনর নুরুল আমিন বাবু ও মেম্বার সেক্রেটারি মনজুর কাদের তাদের বক্তব্যে জানান, নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সঠিক ইতিহাস, ভাষা আন্দোলন ও সংস্কৃতির শিকড় পৌঁছে দেওয়াই এই সম্মেলনের মূল লক্ষ্য। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান, প্রখ্যাত অভিনেত্রী লুৎফুন নাহার লতা, এবং উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন।
তিন দিনব্যাপী এই সম্মেলনে উত্তর আমেরিকার সকল প্রবাসীকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে এনআরবি এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।
নিউইয়র্কে ধামাকা! বঙ্গবন্ধুকে উৎসর্গ করে আসছে ৪০তম ফোবানা সম্মেলন; প্রবাসে বাঙালিয়ানার মহোৎসব! 🚀🇧🇩
: #FOBANA2026 #NewYorkEvents #Bangabandhu #BangladeshPride #ExpatLife #Adhikarpatra #NRBNews #BengaliCulture
৪০তম ফোবানা সম্মেলন জাকারিয়া চৌধুরী ফোবানা প্রবাসী বাংলাদেশী কনভেনশন ২০২৬ এনআরবি এসোসিয়েশন উত্তর আমেরিকা ফোবানা

আপনার মূল্যবান মতামত দিন: