odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 9th April 2026, ৯th April ২০২৬

সিরাজদিখানের বাসাইলে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ৯ April ২০২৬ ১৯:৪৮

odhikarpatra
প্রকাশিত: ৯ April ২০২৬ ১৯:৪৮

অধিকার পত্র ডটকম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

“মাদককে না বলি” এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা বাজারে সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান বলেন, মাদকাসক্তি একটি মারাত্মক সামাজিক ব্যাধি, যা পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তিনি বলেন, মাদকের কারণে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ বৃদ্ধি পায়, ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে এবং তাদের সুস্থ ও সুন্দর জীবনধারায় ফিরিয়ে আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, ইমতিয়াজ উদ্দিন বাবুল, ওসি (তদন্ত) হাবিবুর রহমান, সেকেন্ড অফিসার এসআই মাসুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাংবাদিকরা

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি



আপনার মূল্যবান মতামত দিন: