odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 29th June 2026, ২৯th June ২০২৬
প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে সম্মেলনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা

নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার দ্বিতীয় টাউন হল সভা অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ১৪ May ২০২৬ ০৮:১৭

odhikarpatra
প্রকাশিত: ১৪ May ২০২৬ ০৮:১৭

যুক্তরাষ্ট্রপ্রতিনিধি,অধিকারপত্র ডটকম 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানা সম্মেলন উপলক্ষে দ্বিতীয় টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৮ মে ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রুকলিনের ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে অবস্থিত “আমরা মুজিব যুক্তরাষ্ট্র” এর হলরুমে এ সভার আয়োজন করা হয়।

ব্রুকলিনের কমিউনিটি লিডার এম এ হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী।

সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ও সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং ৪০তম ফোবানার চিফ পেট্রন শফিকুল আলম।

এছাড়া বক্তব্য দেন ৪০তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক নূরুল আলম বাবু, সদস্য সচিব মনজুর কাদের, উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, রেফায়েত চৌধুরী, ফোবানা সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি সুব্রত তালুকদার, প্রধান সমন্বয়কারী আবদুল হামিদ, সমন্বয়কারী শিবলী সাদেক ও আবু সাঈদ রতনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

সভা সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপক শারমিন সিরাজ সোনিয়া। এতে নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর নিউইয়র্কে তিনদিনব্যাপী ৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে আয়োজন করা হচ্ছে।

সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন, সার্বিক প্রস্তুতি এবং সম্মেলনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, এবারের সম্মেলন হবে অংশগ্রহণমূলক এবং নতুন প্রজন্মের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সংযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

সম্মেলনে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, মহান মুক্তিযুদ্ধ, বাঙালি সংস্কৃতি, প্রবাসীদের অবদান ও নতুন প্রজন্মের ভূমিকা তুলে ধরা হবে বলেও জানানো হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, কবিতা আসর, সেমিনার ও মিলনমেলার আয়োজন থাকবে।

সভা শুরুর আগে মহান ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা যুদ্ধ, ১৫ আগস্ট, ৩ নভেম্বর জেলহত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং বিভিন্ন ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: