odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th August 2026, ৬th August ২০২৬
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে ফাতেমা নামে এক শিশুকে কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

খান জাহান আলী মাজারের দিঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির, উদ্ধার অভিযান চলমান

odhikarpatra | প্রকাশিত: ১ June ২০২৬ ২৩:৫৮

odhikarpatra
প্রকাশিত: ১ June ২০২৬ ২৩:৫৮

সোমবার | ০১ জুন ২০২৬ 
অধিকার পত্র ডটকম | বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে ফাতেমা (৭) নামে এক শিশুকে কুমির টেনে নিয়ে গেছে বলে একাধিক গণমাধ্যম ও স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (১ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মাজারের মহিলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি পানিতে নামার কিছুক্ষণ পর দিঘিতে থাকা একটি কুমির তাকে কামড়ে ধরে পানির গভীরে টেনে নিয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম। ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং এলাকাবাসী যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করলেও রাত পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি

ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, খান জাহান আলী (রহ.) মাজারের দিঘির কুমির দীর্ঘদিন ধরে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হলেও অতীতে এসব কুমিরকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের ঘটনাও সামনে এসেছে। চলতি বছরের এপ্রিল মাসে একটি কুমিরের কুকুর শিকার করার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

খান জাহান আলী মাজারের দিঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির, উদ্ধার অভিযান চলমান
#বাগেরহাট #খানজাহানআলী_মাজার #কুমির #ফাতেমা #উদ্ধার_অভিযান #অধিকারপত্র
কীওয়ার্ড: বাগেরহাট, খান জাহান আলী মাজার, কুমির, শিশু নিখোঁজ, ফাতেমা, ফায়ার সার্ভিস, উদ্ধার অভিযান, বাংলাদেশ



আপনার মূল্যবান মতামত দিন: