odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th July 2026, ২৮th July ২০২৬
ইরানের ধারাবাহিক আগ্রাসনের জবাব’ বলে দাবি সেন্টকমের

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালালো যুক্তরাষ্ট্র

odhikarpatra | প্রকাশিত: ১০ June ২০২৬ ২১:৩০

odhikarpatra
প্রকাশিত: ১০ June ২০২৬ ২১:৩০

আন্তর্জাতিক প্রতিনিধি অধিকারপত্র ডটকম :

ওয়াশিংটন, ১১ জুন : ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ‘অযৌক্তিক ও ধারাবাহিক আগ্রাসনের’ জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বিকেলে মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে। যুক্তরাষ্ট্রের দাবি, সম্প্রতি হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনার পরিপ্রেক্ষিতে এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, শান্তি আলোচনায় বিলম্ব এবং সামরিক তৎপরতা অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে তিনি কূটনৈতিক সমাধানের পথও খোলা রয়েছে বলে উল্লেখ করেন।

অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে। তেহরান বলছে, এসব হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ফেলবে এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা সংকট সৃষ্টি করতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘাত বৃদ্ধি পেলে বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে।

 



আপনার মূল্যবান মতামত দিন: