odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 25th September 2026, ২৫th September ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

odhikarpatra | প্রকাশিত: ৬ July ২০২৬ ১৪:৩৯

odhikarpatra
প্রকাশিত: ৬ July ২০২৬ ১৪:৩৯

ঢাকা, ৬ জুলাই — সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সৌজন্য সাক্ষাৎ করেন।

সকাল ৯টা ৪০ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে অনুষ্ঠিত সাক্ষাৎকালে দু’পক্ষ সাম্প্রতিক দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।