odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 1st August 2026, ১st August ২০২৬

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার: সার্জিও গর

odhikarpatra | প্রকাশিত: ১ August ২০২৬ ১৯:৪৯

odhikarpatra
প্রকাশিত: ১ August ২০২৬ ১৯:৪৯

 শনিবার | ০১ আগস্ট ২০২৬ 

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম

ঢাকা: দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং সামগ্রিক অংশীদারিত্ব আরও জোরদার করা যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার।

শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আগ্রহী। দুই দেশ একযোগে কাজ করলে বাস্তব ও ইতিবাচক সাফল্য অর্জন সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে, গত ৩০ জুলাই তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান সার্জিও গর। সফরের প্রথম দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। পরে শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা এবং সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



আপনার মূল্যবান মতামত দিন: