odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 23rd September 2026, ২৩rd September ২০২৬
জানালার কাচ ভাঙচুর, গেটে আগুন দেওয়ার চেষ্টা; হতাহতের ঘটনা ঘটেনি, তদন্তে পুলিশ

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ

odhikarpatra | প্রকাশিত: ৫ August ২০২৬ ২৩:১৩

odhikarpatra
প্রকাশিত: ৫ August ২০২৬ ২৩:১৩

অধিকারপত্র ডটকম  ০৫ আগস্ট ২০২৬, 

জেলা প্রতিনিধি | মাগুরা :

মাগুরা শহরের কেশবমোড় এলাকায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলায় বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তদন্ত শুরু করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে ঘটনাস্থলে পেট্রল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি।

কারা এ হামলার সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।