অধিকারপত্র ডটকম
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
বৈঠকে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে সামনে রেখে সংসদীয় কার্যক্রম, দলীয় অবস্থান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্যদের ভূমিকা ও করণীয় নিয়েও মতবিনিময় করা হয় বলে জানা গেছে।
সরকারের চলমান কার্যক্রম ও সমসাময়িক জাতীয় বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এতে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নেন এবং বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
তবে বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বা আলোচনার বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার বেলা ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: