odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 29th August 2026, ২৯th August ২০২৬
কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হতে পারে

কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট দিয়ে পানি ছাড়ার প্রস্তুতি

odhikarpatra | প্রকাশিত: ২৯ August ২০২৬ ২১:২৩

odhikarpatra
প্রকাশিত: ২৯ August ২০২৬ ২১:২৩

অধিকারপত্র ডটকম :

রাঙামাটি, ২৯ আগস্ট ২০২৬: কাপ্তাই হ্রদের পানি দ্রুত বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হতে পারে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। হ্রদটির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এসব ইউনিট থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

এর আগে চলতি বছরের জুলাই মাসেও কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশন করা হয়েছিল। এবারও হ্রদের পানির উচ্চতা ক্রমাগত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে পানি ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদী ও নিম্নাঞ্চলে পানির প্রবাহ বাড়তে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।



আপনার মূল্যবান মতামত দিন: