odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 11th March 2026, ১১th March ২০২৬

বহির্বিশ্বে করোনা ছড়িয়ে পড়াটা হতে পারে ভয়াবহতার সামান্য চিত্র : ডব্লিউএইচও

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১১ February ২০২০ ১০:৪৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১১ February ২০২০ ১০:৪৩

 

জেনেভা, ১০ ফেব্রুয়ারি, ২০২০  : বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, কখনই চীনে যায়নি এমন লোকের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার নিশ্চিত তথ্য হতে পারে ভয়াবহতার সামান্য চিত্র।
করোনাভাইরাস মোকাবেলায় চীনকে সহায়তা করতে সোমবার ডব্লিউএইচও’র নেতৃত্বে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের যাত্রার পর টিড্রস এডহানম গেব্রিয়েসুস এমন মন্তব্য করেন।
রোববার এক টুইট বার্তায় তিনি বলেন, চীনে কখনই যায়নি এমন লোকের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উদ্বেগ জনক নজির পাওয়া গেছে।
তিনি বলেন, এ ধরণের রোগী অল্পবিস্তর সনাক্তের ঘটনা সম্ভবত স্বল্প সময়ে রোগটির ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আভাস দিচ্ছে। আমরা সম্ভবত ভয়াবহতার সামান্য চিত্রই দেখতে পাচ্ছি।
চীনের মূল ভূখন্ড ছাড়াও ৩০টি জায়গায় ৩৫০ জনেরও বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে দু’জন মারা গেছে। একজন ফিলিপাইন ও অন্যজন হংকংয়ে।
চীনের হুবেই প্রদেশের উহানে গত বছরের ডিসেম্বরে সার্সের মতো করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে উহানবাসী বর্তমানে অবরুদ্ধ জীবন যাপন করছে।



আপনার মূল্যবান মতামত দিন: