odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 16th May 2026, ১৬th May ২০২৬

সারাদেশে তাপ প্রবাহ অব্যাহত ও বিস্তার লাভ করবে : আবহাওয়া অফিস

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১ April ২০২০ ০০:৫৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১ April ২০২০ ০০:৫৮

 

ঢাকা, ৩১ মার্চ, ২০২০ : দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া তাপ প্রবাহ অব্যাহত থেকে বিস্তার লাভ করতে পারে।
আজ সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ফরিদপুর, সীতাকুন্ড, রাঙামাটি ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ থেকে বিস্তার লাভ করতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দেশের অন্যত্র রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামী ৭২ ঘন্টায় দেশে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়া অফিস জানায়, সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ৫১ মিনিটে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৭ ডিগ্রী সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।



আপনার মূল্যবান মতামত দিন: