odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 22nd August 2026, ২২nd August ২০২৬

মুসলিম দেশের রাষ্ট্রদূতদের গরিবদের জন্য খাদ্য সহায়তা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ April ২০২০ ০৩:৪৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ April ২০২০ ০৩:৪৪

 

ঢাকা ১১ এপ্রিল, ২০২০  : বাংলাদেশে কর্মরত মুসলিম দেশের রাষ্ট্রদূতগণ করানা ভাইরাস পরিস্থিতিতে দেশের গরিব মানুষের জন্য ৬ টন খাদ্য প্রদান করেছেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের উপস্থিতিতে ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের কাছে ব্যক্তি পর্যায়ের এ খাদ্য সহায়তা আজ দুপুরে হস্তান্তর করা হয়। পররাষ্ট্রমন্ত্রী এসময় এই ধরনের উদ্যোগের জন্য মুসলিম রাষ্ট্রদূতনকে ধন্যবাদ জানান ।
খাদ্য সহায়তা হস্তান্তরের সময় মুসলিম রাষ্ট্রদূতগণের পক্ষে ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রমজান, সৌদি আরবের রাষ্ট্রদূত ইশা ইউসেফ ইশা আলদুলিহান, মিশরের রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ সামসালেদিন এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূতগণের পক্ষে ফিলিস্তিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
ঢাকার জেলা প্রশাসক এ খাদ্য পরবর্তীতে দরিদ্র জনগণের মাঝে বিতরণ করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: