odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 16th May 2026, ১৬th May ২০২৬

দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ April ২০২০ ০৫:৪৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ April ২০২০ ০৫:৪৪

 

ঢাকা, ১২ এপ্রিল, ২০২০  : দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আজ সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসাথে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।
এ ছাড়া ঢাকা, ফরিদপুর, রাঙামাটি, রাজশাহী, পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অফিস জানায়, সারাদেশের অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১৯ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ৩৯ মিনিটে।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৫ মিলিমিটার, ঈশ্বরদীতে ১৩ মিলিমিটার, এবং ময়মনসিংহ ও নেত্রকোনায় ১১ মিলিমিটার।
আগামী ৭২ ঘন্টা বা ৩ দিনে দেশের আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।



আপনার মূল্যবান মতামত দিন: