odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 16th May 2026, ১৬th May ২০২৬

পাঁচ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ July ২০২০ ০২:২৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ July ২০২০ ০২:২৮

 

ঢাকা, ২৮ জুলাই, ২০২০ : কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর এবং নওগাঁ জেলায় আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১৮টি।
অপরদিকে, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ ,মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ি, শরিয়তপুর, ঢাকা, নারায়ণগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
আজ বন্যা পূর্বাভাস ও বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের ধরলা ও তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা নদীসমূহের পানি সমতল হ্রাস পাবে। যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে,যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে,ঢাকা জেলার আশেপাশের নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে, উত্তরাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে,যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
দেশের পর্যবেক্ষণাধীন ১০১ টি নদী সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি ৪৩,হ্রাস ৫৫,অপরিবর্তিত রয়েছে ৩, বিপদসীমার উপরে ১৮ টি, বিপদ সীমার উপরে স্টেশনের সংখ্যা ২৯ টি।
সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে জামালপুর ৯১ মিলিমিটার, ঠাকুরগাঁও ৭৫ মিলিমিটার, মহেশখোলা ৭৩ মিলিমিটার,জারিয়ানঞ্জাইল ৬০ মিলিমিটার, দিনাজপুর ৫৫ মিলিমিটার এবং মৌলভীবাজার ৫২ মিলিমিটার।



আপনার মূল্যবান মতামত দিন: