odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 24th March 2026, ২৪th March ২০২৬

সিরাজদিখানে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত।

ahsanul islam | প্রকাশিত: ১৩ October ২০২০ ২১:৪৮

ahsanul islam
প্রকাশিত: ১৩ October ২০২০ ২১:৪৮

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের মহাৎসব আসন্ন শারদীয় দুর্গা উৎসব ২০২০ উপলক্ষে ,করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদযাপন ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা,আইনশৃঙ্খলা পরিস্থিতি,প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে উপজেলার ১০৪ টি মণ্ডপের সভাপতি ও সাধারণ  সম্পাদকদের সাথে মত বিনিময় সভা করেছে সিরাজদিখান থানা পুলিশ ।

মঙ্গলবার (১৩ অক্টোবর ) সকালে থানা পুলিশের আয়োজনে থানা আঙ্গিনায় পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আজহারুল ইসলাম এর সঞ্চালনায় এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম । 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,আবু বকর সিদ্দিক।

সভায় উপস্থিত ছিলেন ,সিরাজদিখান থান পুলিশ পরিদর্শক (তদন্ত)এমদাদুল হক,শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ বাবুল,জেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবির চক্রবর্তী,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি,গোবিন্দ দাস পোদ্দার,সাধারণ সম্পাদক জয় হরি মল্লিক সহ উপজেলার বিভিন্ন মণ্ডপের সভাপতি,সাধারণ সম্পাদক সহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: