odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 23rd August 2026, ২৩rd August ২০২৬

ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ৮ ট্রাক বিস্ফোরক আমদানি

Biplob | প্রকাশিত: ১৫ March ২০২১ ২১:১২

Biplob
প্রকাশিত: ১৫ March ২০২১ ২১:১২

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় ৮ ট্রাকে এক কোটি ৫৩ লাখ টাকার ১১১ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করেছে গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।

রোববার (১৪ মার্চ ) বিকেলে ভারতের পেট্রাপোল দিয়ে এ বিষ্ফোরক দ্রব্যের ট্রাক বেনাপোল স্থলবন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়াডে প্রবেশ করে।


এদিকে বেনাপোল বন্দর থেকে বিস্ফোরক চালানটি খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছেন এএস ইন্টারন্যাশনাল নামে এক সিএন্ডএফ এজেন্ট। কাজপত্রের কার্যক্রম সম্পূর্ণ হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে লোড দেওয়া হবে। পরে ট্রাকগুলো দিনাজপুরের নিয়ে যাওয়া হবে।


বন্দর সূত্রে জানা যায়, ১লাখ ২২ হাজার ৪৭২ ডলার মুল্যে ১১১ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ভারত থেকে আমদানি করছে। যা বাংলাদেশি টাকায় মূল্য এক কোটি ৫৩ লাখ ২ হাজার ৫৮২ টাকা। এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর ১০ ট্রাকে ১২০ মেট্রিক টন বিষ্ফোরক আমদানি করেছিল প্রতিষ্ঠানটি।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারতের নাগপুর থেকে এই বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে। অপ্রতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া দ্রুত যাতে পণ্য খালাস নিতে পারেন তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: