odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 24th March 2026, ২৪th March ২০২৬

মাগুরার মহম্মদপুরে মাথা ও পা বিহীন পলিথিনে মোড়ানো যুবকের লাশ উদ্ধার

Biplob | প্রকাশিত: ৭ June ২০২১ ০২:০৯

Biplob
প্রকাশিত: ৭ June ২০২১ ০২:০৯

আশরাফ হোসেন পল্টু, মাগুরা জেলা প্রতিনিধি মাগুরার মহম্মদপুরের পুকুর থেকে বস্তাবন্দি পলিথিনে মোড়ানো যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে মহম্মদপুর থানা পুলিশ।

রোববার সকালে উপজেলার বিনোদপুরের কালুকান্দি গ্রামের মতিয়ার মোল্যার পরিত্যাক্ত পুকুর পাড়ে গাছের পাতা ঝাড়ু দিতে গেলে প্রথমে তার স্ত্রী রক্তমাখা বস্তা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশে খবর দেয়।

খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করেন । লাশটি উদ্ধারের পর পলিথিনে মোড়ানো বস্তাটি খুলে দেখতে পান হাত বাঁধা মস্তকবিহীন ও এক পা বিশিষ্ট যুবকের মরদেহ। লাশের একটি পা ও মাথা এখনো নিখোঁজ রয়েছে।

পরে থানা সূত্রে জানা যায়, নিহত যুবক আজিজুর রহমান (৩০) শালিখা উপজেলার সংকোচখালী গ্রামের মৃত মুজিবুর রহমানের পুত্র। সে ছোটবেলা থেকেই বিনোদপুর ইউনিয়নের কালুকান্দিতে নানা আবুল কাশেমের বাড়িতে বড় হয়েছে। আজিজুর রহমান ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করত।

নিহত আজিজুরের ছোট ভাই হাবিবুর রহমান লাশটি শনাক্ত করেছেন।

হাবিবুর রহমান বলেন, মৃত আজিজুর রহমানের চাচাতো শ্যালকদের সঙ্গে পূর্ব শত্রতা ছিল। এ কারনেও তাকে হত্যা করা হতে পারে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস বলেন, লাশের বডি ও একটি পা উদ্ধার করা হলেও অপর পা এবং মাথা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পরিকল্পিতভাবে উক্ত যুবককে হত্যা করা হলেও আসামী আটক না করা পর্যন্ত হত্যার মূল কারণ আপাতত বলা সম্ভব হচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন: