odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 22nd March 2026, ২২nd March ২০২৬

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা : অভিযুক্ত গ্রেফতার

Biplob | প্রকাশিত: ১৪ July ২০২১ ১৩:৪৪

Biplob
প্রকাশিত: ১৪ July ২০২১ ১৩:৪৪

৯ বছরের স্কুলছাত্রী সাদিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (১৩ জুলাই) সাভারের আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নজরুল কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুড়ি গ্রামের ছমর উদ্দিনের ছেলে। শিশু সাদিয়াও একই এলাকার বাসিন্দা।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২ জুলাই সকালে বাড়ির পাশে একটি খালে মাছ ধরছিলেন শিশুটির বাবা। বাবার কাছ থেকে মাছ আনতে যায় সাদিয়া। সেখান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সে। পরে একটি পাট ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্টে শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয় বলে প্রমাণ মেলে।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ওইদিন রাতে অজ্ঞাতনামাদের আসামি করে কটিয়াদী মডেল থানায় ধর্ষণ ও হত্যা মামলা করে। তবে পুলিশ ঘটনার রহস্য বের করতে না পারায় গত ১১ জুলাই মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়া হয়।

কিশোরগঞ্জ পিবিআই-এর পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন জানান, গোপনে খবর পেয়ে আশুলিয়া থেকে ঘটনার মূলহোতা নজরুলকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নজরুল শিশুটিকে একা পেয়ে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। এরপর মঙ্গলবার বিকেলে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা : অভিযুক্ত গ্রেফতার



আপনার মূল্যবান মতামত দিন: