odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th October 2026, ১৪th October ২০২৬

সৌদি ভক্তরা 'ঘরের মাঠে’ বিশ্বকাপের অপেক্ষায়

odhikarpatra | প্রকাশিত: ১৮ November ২০২২ ১০:৩১

odhikarpatra
প্রকাশিত: ১৮ November ২০২২ ১০:৩১

 বিগত দুই দশক ধরে সৌদি জাতীয় ফুটবল দলকে উৎসাহ দিতে সারা বিশ্ব চষে বেড়িয়েছেন এবং দর্শক সারিতে উপস্থিত হয়ে গান গেয়ে দলকে উৎসাহ দিয়েছেন সৌদি নাগরিক  বদর তুর্কিস্তানী। যা তাকে এনে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের তারকা খ্যাতি। 

সেই হিসেবে লোহিত সাগর উপকুলে নিজ বাসস্থান  জেদ্দা থেকে মাত্র দুই ঘন্টার দূরত্বে দোহার বিশ্বকাপ তাকে দিচ্ছে ঘরের মাঠের অনুভুতি। এতো কাছে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে বিপুল সংখ্যক ফুটবল পাগল সৌদি ক্তদের উপস্থিতি আশা করছেন তুর্কিস্থানী। সেই সঙ্গে স্বপ্ন দেখছেন তাদের সমর্থন পেয়ে তিন দশকের মধ্যে প্রথম গ্রুপ পর্বের বাঁধা টপকাতে পারবে গ্রীন ফ্যালকনরা। 
৩৭ বছর বয়সি এই প্রকৌশলী এএফপিকে বলেন,‘ বিপুল সমর্থকদের উপস্থিতির কারণে সৌদি জাতীয় ফুটবল দল মনে করবে তারা নিজে দেশেই খেলছে। কাতারে বিশ্বকাপ খেলা মানে নিজ দেশ সৌদি আরবে খেলার মতোই।
সামান্য একটা সীমান্ত আমাদের আলাদা করে রেখেছে। তবে আমাদের বিপুল সংখ্যক সমর্থক স্টেডিয়াম পুর্ন করে রাখবে, এই সংখ্যা ৫০ বা ৬০ হাজার হতে পারে।’ 
সম্প্রতিক এক বিকেলে নিজেদের  ঐতিহ্যবাহী জামার সঙ্গে সাদা ও সুবজ স্কার্ফ পরে নিজ দল গ্রীন ফ্যালকনের সমর্থনে একটি গান পরিবেশন করেছেন তিনি।
তার সঙ্গে পশুর চামড়া দিয়ে বানানো একটি ড্রাম বাজাতে দেখা যায় তার এক বন্ধুকে। গানের কথাগুলো এরকম,‘ এটি  সৌদি আরবের সুবজতা, ওহ সৌদি, আমরা এসেছি।’
তুর্কিস্তানি বলেন,‘কাতারে আমার সঙ্গে এই গানটিতেই গলা মেলাবে অন্তত ৫০ হাজার সমর্থক। রাশিয়ায় যে সংখ্যা ছিল মাত্র ৫ হাজার। এই উৎসাহ খেলোয়াড়দের মধ্যে সঞ্চারিত হয়। ভক্ত হিসেবে আমরা আশা করছি এভাবে আমরা খেলোয়াড়দের সেরা সামর্থ্য বের করে আনব।