odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd March 2026, ২nd March ২০২৬

বঙ্গবাজার অগ্নিকাণ্ডের সার্বিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ April ২০২৩ ১৮:৩৫

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ April ২০২৩ ১৮:৩৫

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের  সার্বিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগুন নিয়ন্ত্রণসহ সার্বিক কার্যক্রমের সমন্বয় করছেন তিনি। 

এ তথ্য জানিয়েছেনএ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার ।

মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।  আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। সঙ্গে যোগ দিয়েছেন সেনা ও বিমান, নৌ বাহিনী ও বিজিবি সদস্যরা। 

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। এদিকে আগুন লাগার খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছে যে যার মতো দোকান থেকে জিনিসপত্র বের করে আনার চেষ্টা করছেন।
 


আপনার মূল্যবান মতামত দিন: