odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 14th March 2026, ১৪th March ২০২৬

রায়ের পর্যবেক্ষণ শুধু অপ্রাসঙ্গিক নয় দুঃখজনক: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২৩ August ২০১৭ ১৮:৪৮

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২৩ August ২০১৭ ১৮:৪৮

সংবিধানের ষোড়শ সংশোধনীর বাতিলের রায়ে দেয়া পর্যবেক্ষণ প্রত্যাহার করার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহদাত্বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আমির হোসেন আমু বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে আদালতের রায়ে যে পর্যবেক্ষণ দেয়া হয়েছে তা শুধু অপ্রাসঙ্গিক ও অনভিপ্রেত নয়, তা দুঃখজনক। অনতিবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। পর্যবেক্ষণ প্রত্যাহার করা না হলে তা নিয়ে দেশে যে পরিস্থিতির সৃষ্টি হবে তার দায়ভার তাঁকেই (প্রধান বিচারপতি) গ্রহন করতে হবে। এ বিষয়ে আপনার কোনো ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত প্রধান বিচারপতি হিসেবে আপনাকেই তা বুঝতে হবে।’
ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে (একাংশ)’র সভাপতি সাবান মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী স¤্রাট ও উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ। মহানগর উত্তর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাসবিরুল হক অনু’ সভাটি পরিচালনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: