odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th October 2026, ১৪th October ২০২৬

ডিএমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩৭

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ May ২০২৩ ১৭:২১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ May ২০২৩ ১৭:২১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়। ডিএমপি নিউজ এই তথ্য জানিয়েছে।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৩১৯২ পিস ইয়াবা, ২ গ্রাম ৫৭ পুরিয়া হেরোইন, ১৩ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ১২ গ্রাম ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু হয়েছে।