odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd April 2026, ২২nd April ২০২৬

এমবাপ্পেকে লোভনীয় প্রস্তাব আল-হিলালের

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৪ July ২০২৩ ১৯:৩০

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৪ July ২০২৩ ১৯:৩০

পিএসজি-র সাথে চুক্তি বাড়াবেন না কিলিয়ান এমবাপ্পে। এরপরই তাকে পেতে ঝাঁপিয়েছে সৌদির ক্লাব আল-হিলাল। এমবাপ্পে জানিয়ে দিয়েছেন, পিএসজি-র সাথে চুক্তির মেয়াদ আর বাড়াবেন না। এই চুক্তির মেয়াদ ২০২৪ সালেই শেষ হয়ে যাচ্ছে।

পিএসজিও তাদের এশিয়া সফরে এমবাপ্পেকে টিমে রাখেনি। তারাও এই বিখ্যাত ফুটবলারকে অন্য ক্লাবের কাছে বিক্রি করে দিতে চায় বলে মনে করা হচ্ছে।

এই অবস্থায় এমবাপেকে লোভনীয় অফার দিয়েছে সৌদির আল-হিলাল ক্লাব। কিছুদিন আগেই বিপুল অর্থের বিনিময়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদির ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন।

এমবাপ্পেকে পেতে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালও উৎসাহী। এমবাপ্পেও প্রথমে ইউরোপের বাইরে সৌদিতে যেতে চাইছিলেন না। কিন্তু এই নতুন লোভনীয় প্রস্তাবের পর কী করবেন তা এখনো জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: