odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 29th June 2026, ২৯th June ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান: আটক ৫৪

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ August ২০২৩ ১৭:৩১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ August ২০২৩ ১৭:৩১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ১৫২৯ পিস ইয়াবা, ১৫ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ১৩.২ গ্রাম ১১০ পুরিয়া হেরোইন ও ৩৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গতকাল রবিবার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২ টি মামলা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: