odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 25th September 2026, ২৫th September ২০২৬

ভিন্নমত সহ্য করতে না পারা আওয়ামী লীগের জন্মগত রোগ : গয়েশ্বর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ September ২০২৩ ২০:৫৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ September ২০২৩ ২০:৫৫

ভিন্নমতকে সহ্য করতে না পারা আওয়ামী লীগের জন্মগত রোগ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ উপস্থিত ছিলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এটা আওয়ামী লীগের নতুন রোগ নয়; এটা তাদের জন্মগত রোগ।