odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 21st May 2026, ২১st May ২০২৬

ছাইকোলা ইউনিয়নে এ্যাড. শাহ আলমের গণসংযোগ ও মতবিনিময়

odhikar patra | প্রকাশিত: ১৮ September ২০২৩ ০৪:৩৭

odhikar patra
প্রকাশিত: ১৮ September ২০২৩ ০৪:৩৭

আর কে আকাশ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে জনসমর্থন আদায়ে গণসংযোগে মাঠে নেমেছেন পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য ও সিনিয়র আইনজীবী এ্যাড. মো. শাহ আলম। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে ভোটযুদ্ধে নামতে তিনি চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা বাজার, বৌবাজার, বোয়াইলমারি বাজার, ধানকুনিয়া বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি নৌকা ও জননেত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দিয়ে আগামী দিনে দল কর্তৃক মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগ সরকারের প্রয়োজন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করেছেন। অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। মতবিনিময় ও গণসংযোগকালে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় তার সাথে থাকা দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে এ্যাড. শাহ আলমের পক্ষে দোয়া প্রার্থনা করেন। 



আপনার মূল্যবান মতামত দিন: