odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 27th February 2026, ২৭th February ২০২৬

নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণ আজ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ September ২০২৩ ১০:০৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ September ২০২৩ ১০:০৪

নব নিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের শপথ আজ ২৬ সেপ্টেম্বর সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করাবেন। 

এর আগে গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন।

এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: