odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 7th April 2026, ৭th April ২০২৬

২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ September ২০২৩ ১৯:১৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ September ২০২৩ ১৯:১৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি ইতোমধ্যেই সেন্সর ছাড়পত্র পেয়েছে। নতুন খবর হচ্ছে, শুক্রবার (২৭ অক্টোবর) মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি।

ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, রবিবার (০১ অক্টোবর) আসছে সিনেমাটির ট্রেলার।

২০১৯ সালে সিনেমাটির কাজ শুরু হয়। চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। 

সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে- খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), এলিনা (বেগম খালেদা জিয়া) ও জায়েদ খান (টিক্কা খান)। 



আপনার মূল্যবান মতামত দিন: