odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 27th October 2026, ২৭th October ২০২৬

গোদাগাড়ী চর আশারাদহ ইউনিয়নে বিএসএফের গুলিতে এক যুবক নিহত

রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি | প্রকাশিত: ৯ November ২০২৩ ১৯:১১

রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ৯ November ২০২৩ ১৯:১১

রবিউল ইসলাম মিনাল :গোদাগাড়ী(রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীর উপজেলার চর আশারাদহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ময়নায় টেক, বাড়ি গনর ৫ - ৬ এস পিলার এর মাঝামাঝি ৯/১১/২০২৩ আজ দুপুর আনুমানিক ১২ টার দিকে সীমান্ত এলাকার জিরো পয়েন্টে এক যুবক ঘাস কাটার সময় বিএসএফের গুলিতে নিহত হয় নাম: সুমিরুল ইসলাম (১৪)পিতা হাসিবুল, গ্রাম: ময়নায় টেক, বাড়ি গনর ৫ নম্বর ওয়ার্ড গোদাগাড়ী রাজশাহী।

স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের ন্যায় আজও গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে বের হয় এরপর ঘাস কাটতে জিরো পয়েন্টের কাছাকাছি বাংলাদেশী বাংলাদেশের ভেতরই থাকে এ সময় বিএসএফ থেকে গুলি করে ।

এ বিষয়ে স্থানীয় জনো সাধারণ বলেন সীমান্ত এলাকায় আমাদের জমি জায়গা আছে , চাষাবাদের উদ্দেশ্যে আমরা গেলে বিএসএফের অত্যাচারে আমরা ফসল আবাদ করতে পারিনা, এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে।

চর আশারাদহ ইউনিয়নের চেয়ারম্যান, মনিরুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন বাংলাদেশের মধ্যে চারজন ছেলে একসঙ্গে ঘাস কাটতে যায় বাংলাদেশের সীমান্তের মধ্যে তারা ঘাস কাটছিলো এ সময় বিএসএফ তাদের দেখে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এ সময়ে ঘটনাস্থলে একজন নিহত হয় চেয়ারম্যান বলেন আমি এ ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।