odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 27th September 2026, ২৭th September ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ November ২০২৩ ২০:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ November ২০২৩ ২০:৫৪

ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ২৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে সারা দেশে এক হাজার ৫২০ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৬২৩ রোগী। তাদের মধ্যে এক হাজার ২৭৪ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।