odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 4th November 2026, ৪th November ২০২৬

অবরোধের সমর্থনে রাজধানীতে এলডিপির বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ November ২০২৩ ১৪:০২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ November ২০২৩ ১৪:০২

বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর ডাকা অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়। পুরানা পল্টন মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড়ে এসে মিছিলটি শেষ হয়।

এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশিরের নেতৃত্বে মিছিলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর আওরঙ্গজেব বেলাল, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর এলডিপির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।