odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 22nd June 2026, ২২nd June ২০২৬

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে ভূমিধস : মাটি চাপা পড়েছে ৪৭ জন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ January ২০২৪ ১৭:৫০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ January ২০২৪ ১৭:৫০

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত ও পার্বত্য এলাকায় সোমবার ভূমিধসের ঘটনায় ৪৭ জন মাটির নিচে চাপা পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ইউনান প্রদেশের জেনসিয়ং কাউন্টিতে ভোরের দিকে এ ভূমিধসের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, সেখানে ভূমিধসে ১৮টি ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। এ ঘটনায় ওই এলাকা থেকে ২০০ জনেরও বেশি লোককে ‘জরুরিভাবে সরিয়ে নেয়া হয়েছে’।

সিসিটিভি জানায়, কর্তৃপক্ষ ২০০ জনের বেশি কর্মী সেখানে জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ শুরু করেছে। তারা এ কাজে কয়েক ডজন ফায়ার যন্ত্র এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করছে।ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিকের বরাত দিয়ে  সিসিটিভি জানায়, স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সিসিটিভির খবরে বলা হয়, এ ভূমিধসের ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ‘সর্বাত্মক’ উদ্ধার প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: