odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th June 2026, ১৬th June ২০২৬

মিয়ানমার সীমান্তরক্ষী ও সেনাবাহিনীর আরও ১১৬ সদস্য আশ্রয় নিল বাংলাদেশে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ February ২০২৪ ১৬:২৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ February ২০২৪ ১৬:২৩

৬ ফেব্রুয়ারি ২০২৪ (অনলাইন ডেস্ক): মিয়ানমার অভ্যন্তরে সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ও সেনাবাহিনীর আরও ১১৬ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ নিয়ে দেশটির বিভিন্ন বাহিনীর মোট ২২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিল।

মঙ্গলবার সকাল ৮ টার দিকে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিজিপির আরও ১১৬ জনের অনুপ্রবেশ ঘটেছে। এরআগেও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ১১৩ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

আজ মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতবিল সীমান্ত দিয়ে ১১৬ সদস্য পালিয়ে আসে। এদের রহমতবিলস্থ বিজিবি ফাঁড়িতে আশ্রয় দেয়া হয়েছে। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। 



আপনার মূল্যবান মতামত দিন: