odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 21st August 2026, ২১st August ২০২৬

মিউনিখ সম্মেলনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৭ February ২০২৪ ১১:১৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ February ২০২৪ ১১:১৯

১৬ ফেব্রুয়ারি, ২০২৪ (অনলাইন ডেস্ক) : মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি বিশ্ব নেতাদের মধ্যে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুননির্বাচিত হওয়ায় বিশ্ব নেতৃবৃন্দ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।

এমএসসি ২০২৪-এর প্রথম দিনে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক আকর্ষণ সৃষ্টি করেছে। তারা (বিশ্ব নেতারা) তাঁকে (প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায়) অভিনন্দ জানিয়েছেন এবং তিনি (শেখ হাসিনা) এমএসসি-২০২৪-এর মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।’

ড.  হাছান  বলেন, এমএসসিতে আজ সাতটি দ্বিপাক্ষিক বৈঠক এবং একটি প্যানেল আলোচনায় অংশ  নেওয়ায় প্রধানমন্ত্রী একটি ব্যস্ত দিন কাটিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: