odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th October 2026, ১৪th October ২০২৬

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারায় খুশি : শান্ত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ June ২০২৪ ১৬:৫০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮ June ২০২৪ ১৬:৫০

পরাজয়ের বৃত্ত ভেঙ্গে জয় দিয়ে হারের বৃত্ত ভাঙ্গায় খুশি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার এবং একমাত্র অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে বাজে হারে মেগা ইভেন্টে বাংলাদেশের সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গিয়েছিলো।

কিন্তু বিশ্বকাপের মঞ্চে খেলতে নেমেই সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। নিজেদের প্রথম ম্যাচে নাটকীয়ভাবে শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে সুপার এইটে জায়গা করে নেওয়ার পথেই আছে বাংলাদেশ।

ম্যাচের পর শান্ত বলেন, ‘বেশ কিছু ম্যাচে হারের পর এমন জয় আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। জয়ের ব্যবধান যেমনই হোক না কেন, দুই পয়েন্ট পাওয়ায় এবং জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারায় আমি খুশি।’