odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 15th March 2026, ১৫th March ২০২৬

ইবিতে জন্মাষ্টমী উৎসব পালিত 

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি | প্রকাশিত: ২৬ August ২০২৪ ১২:৫০

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬ August ২০২৪ ১২:৫০

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি : সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীরা।

সোমবার (২৬ আগস্ট) বেলা ১১ টার দিকে ইবি থানা সংলগ্ন মাঠে এই পূজা উৎসব উৎযাপিত হয়। একইসাথে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করে পূজো মণ্ডপ থেকে।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা সুব্রত চক্রবর্তী, আইসিটি বিভাগের অধ্যাপক পরেশ চন্দ্র বর্মন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক লিটন বরণ সিকদার, ফোকলোর স্টাডিজ বিভাগের এরশাদুল হক, রবীন্দ্র-মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের বিপ্লব সরকার, ইবি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাস সহ ইবির অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

এর আগে শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী উৎসবের ব্যয় কমিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ। এরই প্রেক্ষিতে আগের বারের তুলনায় এইবার সংক্ষিপ্ত পরিসরে পূজা উদযাপন করেছে বলে জানা যায়।

পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাস বলেন, দেশে বন্যার কারণে একটি সংকটকাল চলছে। এই প্রেক্ষিতে অন্যান্য বছরের তুলনায় এবার একটু সংক্ষিপ্ত আকারে আমাদের পূজার আয়োজন করা হয়েছে। তবে, আমাদের পূজার স্থানটি নিচু হওয়ায় জলাবদ্ধতা তৈরি হয়েছে যা আমাদের কার্যক্রমে সমস্যার সৃষ্টি করছে। প্রশাসনের নিকট দাবী থাকবে, আমাদের মন্দিরের জায়গাটি যেন উঁচু করে দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন: