odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 26th July 2026, ২৬th July ২০২৬

ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা : ইডেন ছাত্রলীগের সভাপতি রিভা রিমান্ডে 

odhikarpatra | প্রকাশিত: ১৬ December ২০২৪ ২১:২৬

odhikarpatra
প্রকাশিত: ১৬ December ২০২৪ ২১:২৬

ঢাকা বিশ্ববিদল্যায়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার (৩২) দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ সোমবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। 

আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তার জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
  
এর আগে রোববার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। 

এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আবু সায়াদ বিন মাহিন সরকার। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ৩৯১ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: