odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 3rd June 2026, ৩rd June ২০২৬

ডেনমার্কে ২০৪০ সালে অবসরের বয়স হবে ৭০

odhikarpatra | প্রকাশিত: ২২ May ২০২৫ ২১:৪৫

odhikarpatra
প্রকাশিত: ২২ May ২০২৫ ২১:৪৫

ডেনমার্কের পার্লামেন্ট বৃহস্পতিবার একটি আইন পাস করেছে, যার মাধ্যমে দেশের সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের বয়স ২০৪০ সালে বর্তমান ৬৭ থেকে বাড়িয়ে ৭০ বছর করা হবে।

কোপেনহেগেন থেকে এএফপি জানায়, ডেনমার্কের পার্লামেন্ট ফোকেটিং তাদের ওয়েবসাইটে জানিয়েছে, নতুন আইনটির পক্ষে ভোট দিয়েছেন ৮১ জন আইনপ্রণেতা, বিপক্ষে ভোট দিয়েছেন ২১ জন।

২০০৬ সাল থেকে ডেনমার্ক সরকার নাগরিকদের গড় আয়ু অনুসারে অবসর গ্রহণের বয়স নির্ধারণ করছে এবং প্রতি পাঁচ বছর পরপর তা পর্যালোচনা করা হয়।

এই নীতিমালার আওতায় ২০৩০ সালে অবসর গ্রহণের বয়স হবে ৬৮ এবং ২০৩৫ সালে তা বেড়ে দাঁড়াবে ৬৯ বছরে।

নতুন আইন অনুসারে ১৯৭০ সালের ৩১ ডিসেম্বরের পর যাদের জন্ম, তাদের অবসর গ্রহণের বয়স হবে ৭০ বছর।

ডেনমার্কের সোশ্যাল ডেমোক্রেটিক প্রধানমন্ত্রী ম্যাতে ফ্রেডেরিকসেন (৪৭) গত বছর বলেছিলেন, অবসর গ্রহণের বয়স ৭০ বছরে পৌঁছলে সরকার এই পদ্ধতি পুনর্বিবেচনা করতে প্রস্তুত থাকবে।

গত আগস্টে দৈনিক বার্লিংস্ককে তিনি বলেন, ‘আমরা আর বিশ্বাস করি না যে অবসর গ্রহণের বয়স স্বয়ংক্রিয়ভাবে বাড়তেই থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: