odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 14th May 2026, ১৪th May ২০২৬

তেল নয়, হাইড্রোজেন গ্যাসে চলবে গাড়ি

Admin 1 | প্রকাশিত: ৭ March ২০১৭ ২২:১১

Admin 1
প্রকাশিত: ৭ March ২০১৭ ২২:১১

টয়োটা গাড়ী এবার জ্বালানি ছাড়াই চলবে। গাড়ি চলছে, অথচ কালো ধোঁয়া নেই। কার্বন ডাই অক্সাইড, মনো অক্সাইড, হাইড্রো কার্বন বা বেঞ্জিন নয়, গাড়ির বর্জ্য বলতে শুধুই পানি ভাবতেই অবাক লাগে। তাও এতটাই বিশুদ্ধ যে আপনি অনায়াসে পান করতে পারেন। শুনতে কল্প বিজ্ঞানের গল্পের মতো লাগলেও এই নতুন গাড়ি বাণিজ্যিকভাবে বাজারে আনতে যাচ্ছে টয়োটা। এর নাম টয়োটা মিরাই।

 নতুন এই গাড়ির গতিবেগ ১১১ মাইল প্রতি ঘণ্টা। একবার ফুল ট্যাঙ্ক গ্যাস ভরলে চলার ক্ষমতা রয়েছে ৩০০ মাইল। মাত্র ৯.৬ সেকেন্ডে এই গাড়ি ০ থেকে ৬২ মাইল গতিবেগ তুলতে সক্ষম। অ্যাক্সিডেন্ট হলেও এই গাড়িতে আগুন লাগার কোনো সম্ভাবনা নেই, কারণ এই গাড়িতে তেলের ব্যবহারই নেই।  

 


মিরাই গাড়িটি চলবে বায়ুমণ্ডলের সবথেকে বেশি পাওয়া যায় যে উপাদানটি, সেই হাইড্রোজেনে। পেট্রল পাম্পে গিয়ে তেলের বদলে ভরে নিতে হবে হাইড্রোজেন। ব্যাস। গাড়ির ভিতরেই হাইড্রোজেন ও অক্সিজেনের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হবে ও গাড়ি চলতে শুরু করবে। বিক্রিয়ার অবশেষ হয়ে পড়ে থাকবে পানি। তাও বিশুদ্ধ।



আপনার মূল্যবান মতামত দিন: