অধিকারপত্র ডটকম
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ‘এপস্টেইন ফাইলস’ থেকে এবার বেরিয়ে এলো ভারতীয় ধনকুবের অনিল আম্বানিকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য। কুখ্যাত দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইন এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের মধ্যে হওয়া একটি গোপন অডিও রেকর্ডিং ফাঁস হওয়ার পর এই তোলপাড় শুরু হয়েছে।
ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডিংয়ের তথ্য অনুযায়ী, জেফরি এপস্টেইন ভারতীয় ব্যবসায়ী অনিল আম্বানিকে তার পছন্দমতো ‘লম্বা ও স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ এনে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
কথোপকথনের এক পর্যায়ে এহুদ বারাককে বলতে শোনা যায়, অনিল আম্বানি এপস্টেইনের কাছে নির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্যের নারী চেয়েছিলেন।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, এপস্টেইন মূলত বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ধনকুবেরদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে বা তাদের ব্ল্যাকমেইল করতে এই ধরনের অনৈতিক নেটওয়ার্ক ব্যবহার করতেন। আম্বানির ব্যক্তিগত পছন্দ এবং জীবনধারা নিয়ে এপস্টেইনের এই আলোচনা সেই প্রভাব বিস্তারেরই অংশ বলে মনে করা হচ্ছে।
এই বিস্ফোরক তথ্য সামনে আসার পর করপোরেট ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত অনিল আম্বানি বা তার কোনো প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
তবে একের পর এক ফাঁস হওয়া এসব তথ্য আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবশালী ব্যক্তিদের ভাবমূর্তিকে চরম সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে নতুন করে তদন্ত শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফাঁস হলো গোপন অডিও! কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী তরুণী’ চেয়েছিলেন ভারতীয় ধনকুবের অনিল আম্বানি।
#অনিলআম্বানি #জেফরিএপস্টেইন #অডিওফাঁস #আন্তর্জাতিকনিউজ #যৌনকেলেঙ্কারি #এহুদবারাক #ভারত #AnilAmbani #JeffreyEpstein #EpsteinFiles #GlobalScandal #BreakingNews

আপনার মূল্যবান মতামত দিন: