odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 8th February 2026, ৮th February ২০২৬
ঢাকায় ভোটারদের কাছে বার্তা পৌঁছাতে আজ রাজধানীর গুরুত্বপূর্ণ ছয় স্থানে জনসভা আয়োজন করেছে বিএনপি

শেষ মুহূর্তের প্রচারণায় উত্তাল ঢাকা: আজ রাজধানীর ৬ স্থানে তারেক রহমানের জনসভা

Special Correspondent | প্রকাশিত: ৮ February ২০২৬ ১০:০৫

Special Correspondent
প্রকাশিত: ৮ February ২০২৬ ১০:০৫

নিউজ ডেস্ক | অধিকারপত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র চারদিন আগে সরগরম হয়ে উঠেছে রাজধানীর রাজপথ। দেশব্যাপী গণসংযোগ শেষে এবার ঢাকায় বড় ধরনের প্রচার কর্মসূচি শুরু করেছে বিএনপি। টানা দুই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মোট ১৪টি জনসভায় সরাসরি বক্তব্য রাখবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এরই অংশ হিসেবে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তরের ৬টি নির্বাচনী আসনে জনসভায় অংশ নেবেন তিনি। গতকাল শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

আজকের (রোববার) কর্মসূচির সময়সূচি: আজকের সফর শুরু হবে তার নিজের নির্বাচনী এলাকা থেকে। বিস্তারিত সূচি নিচে দেওয়া হলো-

ঢাকা-১৭ আসন (ইসিবি চত্বর): দুপুর ২:০০ টা (প্রথম জনসভা)

ঢাকা-১৬ আসন (পল্লবী ২নং ওয়ার্ড, লাল মাঠ): দুপুর ২:৪০ মিনিট

ঢাকা-১৫ আসন (সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, মিরপুর-১০): দুপুর ৩:৩০ মিনিট

ঢাকা-১৪ আসন (ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেট): বিকাল ৪:২০ মিনিট

ঢাকা-১৩ আসন (শ্যামলী ক্লাব মাঠ): বিকাল ৫:১০ মিনিট

ঢাকা-১১ আসন (সাঁতারকুল সানভ্যালী মাঠ, বাড্ডা): সন্ধ্যা ৬:০০ টা

আগামীকালও চলবে প্রচারণা

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ ও নিজের নির্বাচনী এলাকাসহ আরও ৮টি স্থানে জনসভা করবেন তারেক রহমান। কাল সকাল ১১টায় বনানী থেকে শুরু হয়ে কলাবাগান, বাসাবো, যাত্রাবাড়ী হয়ে লালবাগ বালুর মাঠে গিয়ে শেষ হবে দুই দিনের এই ম্যারাথন প্রচারণা। বিএনপি নেতারা জানিয়েছেন, প্রতিটি জনসভাই নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানে আয়োজন করা হয়েছে যাতে সাধারণ ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া যায়। মাহদী আমিন আশা প্রকাশ করে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই জনসভাগুলো সফল হবে এবং ভোটের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। গত কয়েকদিন ধরেই তারেক রহমান দেশের বিভিন্ন জেলা সফর শেষে ঢাকায় ফিরেছেন। শেষ মুহূর্তের এই প্রচারণা নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: