odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 17th April 2026, ১৭th April ২০২৬
শিবগঞ্জে র‍্যাবের অভিযান: বিপুল পরিমাণ গান পাউডার ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার | নির্বাচন ২০২৬

নির্বাচনী নাশকতার বড় ছক নসাৎ! শিবগঞ্জে সরিষা ক্ষেত থেকে র‍্যাবের বিপুল পরিমাণ গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

odhikarpatra | প্রকাশিত: ৯ February ২০২৬ ১৩:১৮

odhikarpatra
প্রকাশিত: ৯ February ২০২৬ ১৩:১৮

শিবগঞ্জে র‍্যাবের অভিযান: 

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা রুখে দিয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায় এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে শিবগঞ্জ থানাধীন পাড়ঘোড়াপাখিয়া এলাকায় অভিযান চালানো হয়।

সেখানে জনৈক আসাদুল মন্ডলের সরিষা ক্ষেতের ভেতর মেহগনি গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় এই বিস্ফোরকগুলোর সন্ধান পায় আভিযানিক দল।
উদ্ধারকৃত আলামতসমূহ:

৩টি প্যাকেটে মোড়ানো ৬.২৭০ কেজি গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ।
* ১.৭০০ কেজি ছোট পাথর ও ১.৪০০ কেজি কাঁচের গুঁড়া।
* ৩৮৫ গ্রাম লোহার পেরেক ও ১২টি লাল কসটেপ।
* ২৯টি গ্যাস লাইটার ও ১টি বাটন মোবাইল ফোন।

প্রাথমিক অনুসন্ধানে র‍্যাব জানায়, জাতীয় সংসদ নির্বাচনে এলাকায় আতঙ্ক সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যেই দুষ্কৃতকারীরা এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করেছিল। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত সরঞ্জামসমূহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। জড়িতদের শনাক্তে র‍্যাবের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: