odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th June 2026, ১০th June ২০২৬
টুঙ্গিপাড়ায় হাবিব মুন্সী ও মুকুল মুন্সী গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলহাজতে প্রেরণ

টুঙ্গিপাড়ায় ‘মিথ্যা মামলায়’ আ.লীগ-যুবলীগের দুই নেতা কারাগারে, মুক্তির দাবিতে তোলপাড়

odhikarpatra | প্রকাশিত: ২৬ February ২০২৬ ১৮:৪৬

odhikarpatra
প্রকাশিত: ২৬ February ২০২৬ ১৮:৪৬

গোপালগঞ্জ প্রতিনিধি, অধিকারপত্র ডটকম:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা এলাকায় দায়ের করা একটি ‘মিথ্যা মামলা’র অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের 

পাঠানো হয়। এর আগে সোমবার রাতে উপজেলার পাটগাতী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব মুন্সী (৫৫) এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল মুন্সী (৫০)।

পুলিশ জানায়, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের পর এলাকায় দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সড়কে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার ঘটনা ঘটে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার দুই নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি, এটি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। অবিলম্বে গ্রেপ্তার দুই নেতার মুক্তির দাবি জানিয়েছেন দেশ ও প্রবাসে অবস্থানরত আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। একই সঙ্গে মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও মুক্তির দাবি জানানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।



আপনার মূল্যবান মতামত দিন: