odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th August 2026, ৬th August ২০২৬

যুক্তরাষ্ট্রের ১৪টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ March ২০২৬ ০০:২০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ March ২০২৬ ০০:২০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ১৪টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজ শনিবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি বলেছেন, কিছু দেশে যুক্তরাষ্ট্রের একের অধিক ঘাঁটি রয়েছে। ফলে সেসব দেশের আলাদা আলাদা স্থানে হামলা হয়েছে। একটি দেশের শুধুমাত্র একটি ঘাঁটিতেই হামলা সীমাবদ্ধ ছিল না।

এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, তাদের সেনারা যুক্তরাষ্ট্রের এমএসটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এতে জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এ তথ্য অস্বীকার করেছে।

বিপ্লবী গার্ড বলেছে, সামনে যুক্তরাষ্ট্রের আরও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

সূত্র: তাসনিম নিউজ



আপনার মূল্যবান মতামত দিন: