odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 31st July 2026, ৩১st July ২০২৬
সন্ত্রাস দমন ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে আলোচনা

ডিএমপির সিটিটিসি পরিদর্শন করলেন যুক্তরাজ্যের হাইকমিশনার

odhikarpatra | প্রকাশিত: ১৬ April ২০২৬ ১৮:২৭

odhikarpatra
প্রকাশিত: ১৬ April ২০২৬ ১৮:২৭

অধিকার পত্র ডটকম 

নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৬

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি এ ইউনিট পরিদর্শন করেন এবং সিটিটিসি প্রধান মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনকালে উভয় পক্ষ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

আলোচনায় সংগঠিত আন্তর্জাতিক অপরাধ ও চলমান সন্ত্রাসবাদ কার্যক্রম সম্পর্কেও গুরুত্ব দেওয়া হয়। যুক্তরাজ্যের হাইকমিশনার বাংলাদেশ পুলিশ ও সিটিটিসির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান হুমকি এবং তা মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

সিটিটিসি প্রধান পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের আগ্রহকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

উভয় পক্ষ সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: