odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th August 2026, ১০th August ২০২৬
গাজীপুরের টঙ্গীতে কৃত্রিম অঙ্গ ও সহায়ক ডিভাইস বিতরণ অনুষ্ঠানে স্বাবলম্বী করার ওপর গুরুত্ব

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তারা সম্ভাবনাময় জনশক্তি: সমাজকল্যাণ সচিব

odhikarpatra | প্রকাশিত: ৩০ April ২০২৬ ২৩:২৯

odhikarpatra
প্রকাশিত: ৩০ April ২০২৬ ২৩:২৯

অধিকারপত্র ডটকম নিজস্ব প্রতিবেদক,  গাজিপুর 

মূল প্রতিবেদন
সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়; বরং সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারেন।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে মৈত্রী শিল্প এবং ইআরসিপিএইচ।

সচিব বলেন, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, “আমরা চাই প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি নিজের যোগ্যতায় সমাজে মাথা উঁচু করে দাঁড়াক।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক মো. বরকাতুর রহমান এবং ইআরসিপিএইচ-এর উপপরিচালক মো. ফখরুল আলম।

অনুষ্ঠানে মোট ২২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়। এছাড়া ১৯ জন উপকারভোগীকে বিনামূল্যে কৃত্রিম পা, ৬ জনকে স্মার্ট হোয়াইট ক্যান এবং ২ জনকে ব্রেইল বই বিতরণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: