odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 4th July 2026, ৪th July ২০২৬
হোটেলের মতো পরিষ্কার রাখতে সহজ কিছু ঘরোয়া কৌশল

৫ মিনিটেই ঝকঝকে হবে বাথরুমের কাচের দেয়াল

odhikarpatra | প্রকাশিত: ১৯ May ২০২৬ ২৩:১৮

odhikarpatra
প্রকাশিত: ১৯ May ২০২৬ ২৩:১৮

মঙ্গলবার | অধিকারপত্র ডটকম 

প্রকাশ: ১৯ মে ২০২৬, লাইফস্টাইল ডেস্ক

মুল প্রতিবেদন,

অনেকেই বাড়ির বাথরুমে আধুনিক সাজের জন্য কাচের শাওয়ার ডোর বা কাচের পার্টিশন ব্যবহার করেন। তবে নিয়মিত ব্যবহারের কারণে সেখানে পানির দাগ, সাবানের আস্তরণ ও খনিজ জমে কাচ দ্রুত অস্বচ্ছ হয়ে যায়। অথচ বড় বড় হোটেলের বাথরুমের কাচ সবসময়ই থাকে ঝকঝকে ও দাগমুক্ত।

বিশেষজ্ঞদের মতে, সঠিক পদ্ধতিতে নিয়মিত পরিষ্কার করলে বাড়ির বাথরুমের কাচও খুব সহজে নতুনের মতো রাখা সম্ভব।

পরিষ্কার করার আগে বাথরুমে কিছুক্ষণ গরম পানি ছেড়ে দিতে হবে, যাতে পুরো ঘর বাষ্পে ভরে যায়। এতে কাচের ওপর জমে থাকা ময়লা ও দাগ নরম হয়ে আসে। এরপর শাওয়ার বা কল বন্ধ করে পরিষ্কার কাজ শুরু করতে হবে।

এ ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে মেলামাইন ফোম বা বিশেষ ধরনের ক্লিনিং প্যাড। এটি সাধারণ স্পঞ্জের চেয়ে ভিন্ন এবং হালকা ঘষাতেই কাচের ওপর জমে থাকা দাগ দূর করতে কার্যকর।

পরিষ্কার করার সময় নিচ থেকে ওপরের দিকে আলতোভাবে কাচ মুছতে হবে। বিশেষ করে কাচ ও সিরামিক টাইলস পরিষ্কারে এই ধরনের প্যাড ভালো কাজ করে। পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই কাচ হয়ে উঠবে ঝকঝকে।

বিশেষজ্ঞরা বলছেন, অনেক এলাকায় পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো খনিজের পরিমাণ বেশি থাকে। এই ‘হার্ড ওয়াটার’ শুকিয়ে গেলে কাচের ওপর সাদা দাগ তৈরি হয়। দীর্ঘদিন জমতে থাকলে তা কাচের স্বচ্ছতা নষ্ট করতে পারে।

তাই বাথরুমের কাচ পরিষ্কার ও উজ্জ্বল রাখতে নিয়মিত যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন: